ঋণ পরিশোধের তথ্য এন্ট্রি

সফটওয়্যারটিতে ঋণ গ্রহীতার তথ্য এবং গ্রহনকৃত ঋণের তথ্য সংরক্ষণ করা হবে। ঋণ গ্রহীতা কর্তৃক প্রদানকৃত কিস্তি সংক্রান্ত কোন তথ্য এন্ট্রির সুযোগ নেই। শুধুমাত্র ঋণ পরিশোধ হলেই পরিশোধের তারিখ সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। ঋণটি বর্তমানে যে শাখায় আছে শুধুমাত্র সেই শাখাই ঋণ পরিশোধের তথ্য এন্ট্রি করতে পারেব।

Loan Search এর ঘরে ঋণ গ্রহীতার স্মার্ট আইডি নম্বর বা NID No  এর ঘরে জাতীয় পরিচয় নম্বর টাইপ করে Search বাটনে ক্লিক করলে Search Result এ ঋণ গ্রহীতার গ্রহনকৃত ঋণসমূহের তালিকা দেখা যাবে।

তালিকার Loan Status  কলামে যে সব ঋণের ক্ষেত্রে Current/Due রয়েছে শুধুমাত্র সে সকল ঋণ পরিশোধ হলেই কেবল মাত্র তথ্য এন্ট্রি করা যাবে।

যে শাখা ঋণ বিতরণ করেছে শুধুমাত্র সে শাখা থেকেই ঋণ পরিশোধের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করা যাবে। তালিকার Repay কলাম থেকে সংশ্লিষ্ট ঋণের বিপরীতে  বাটনে ক্লিক করতে হবে।

ঋণ পরিশোধের তারিখ নির্বাচন করে Save  বাটনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করতে হবে, কেননা ভুল এন্ট্রি তাৎক্ষণিকভাবে সংশোধনের সুযোগ নেই। কেননা আইসিটি বিভাগের নিকট যথাযথ কারণ উল্লেখপূর্বক আবেদন প্রেরণ এবং ব্যাংক ব্যবস্থাপনা পক্ষের অনুমোদনের প্রেক্ষিতে ভুল সংশোধন করতে হবে।

Leave a Reply