ক্ষেত্র বিশেষে ঋণ গ্রহীতা এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর হলে সফটওয়্যারেও প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে ঋণ গ্রহীতার প্রোফাইল এবং অপরিশোধিত ঋণের তথ্য উভয়ই অন্য শাখায় স্থানান্তর হবে। ফলে যে শাখা ঋণ গ্রহীতার প্রোফাইল তৈরী করেছিল উক্ত শাখা আর সেই ঋণ গ্রহীতার তথ্য হালনাগাদ করতে পারবে না। যে সকল ঋণ পরিশোধিত হয়েছে তা স্থানান্তর করা যাবে না।
কাজটি সম্পাদনের ধাপ সমূহ:
যে শাখা থেকে ঋণ গ্রহীতা স্থানান্তর হবে সেই শাখাকে নির্ধারিত ঋণ গ্রহীতার তথ্য নির্বাচন করে যে শাখায় প্রেরণ করা হবে তা নির্বাচন করে প্রেরণ করতে হবে।
যে শাখায় স্থানান্তর করা হবে সে শাখা সফটওয়্যারে তার শাখায় প্রেরিত ঋণ গ্রহীতাদের তালিকা দেখতে পারবে। উক্ত তালিকা থেকে Receieve করলে ঋণ গ্রহীতার তথ্য স্থানান্তরের কাজটি সম্পন্ন হবে। ৯.২ Loan মেনু থেকে Loan Transfer (Individual) সাব-মেনুতে ক্লিক করতে হবে।

এখানে যে ঋণ গ্রহীতা অন্য শাখায় স্থানান্তর করা হবে তার স্মার্ট আইডি/মোবাইল/জাতীয় পরিচয় নম্বর ব্যবহার করে ঋণ গ্রহীতা নির্বাচন করতে হবে।

এখানে উল্লেখ্য যে, ঋণ গ্রহীতার ঋণটি ইতোমধ্যেই পরিশোধ হয়ে থাকলে তা অন্য শাখায় স্থানান্তর করা যাবে না। ফলে তথ্য খোঁজার ক্ষেত্রে এই ধরণের ঋণ গ্রহীতার তথ্য প্রদর্শন হবে না। শাখায় স্থানান্তর করার জন্য চিত্র: ১২ এ Transfer কলামের বাটনে ক্লিক করতে হবে।
যে শাখায় ঋণ গ্রহীতার তথ্য স্থানান্তর করা হবে সে শাখার নাম তালিকা থেকে নির্বাচন করতে হবে। Transfer বাটনে ক্লিক করতে হবে।
যে শাখায় স্থানান্তর করা হবে সে শাখা সফটওয়্যারে লগইন করলে Transferred Loan ইনবক্সে তথ্যটি প্রদর্শিত হবে।

Transferred Loan ইনবক্স
