About LVS

সেবা সহজীকরণের নাম: একটি বাড়ি একটি খামার ঋণ বিতরণের ক্ষেত্রে অনলাইন ভিত্তিক ব্যাটালিয়ন আনসারদের তথ্য ভেরিফিকেশন সিস্টেম।

ক. সেবা সহজীকরণের যৌক্তিকতাঃ

বর্তমানে ব্যাংকের মাত্র ৬৬টি শাখা সিবিএস আওতাভূক্ত রয়েছে। অপরদিকে বাহিনীর ৪২টি ব্যাটালিয় সদস্যদের ঋণ বিতরণ কার্যক্রম ব্যাংকের ৩১টি শাখার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। উক্ত ৩১টি শাখার মধ্যে মাত্র  ১৭টি শাখায় সিবিএস আটোমেশন কার্যক্রম চালু রয়েছে এবং অবশিষ্ট ১৪টি শাখা ম্যানুয়ালভাবে ঋণ গ্রহীতাদের তথ্য সংরক্ষন করে থাকে। কেন্দ্রিয়ভাবে কোন এমআইএস না থাকায় বর্তমানে সম্পুর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে ব্যাটেলিয়ান সদস্য কর্তৃক একটি বাড়ি একটি খামার ঋণ এর আবেদন ফরমটি যাচাই করা হয়।

খ. সেবা গ্রহণকারী:

ব্যাংকের সকল বিভাগ, আঞ্চলিক ও শাখা কার্যালয়সহ সকল ব্যাটালিয়ন আনসার ঋণ আবেদনকারী।

গ. সেবা সহজীকরণের পূর্বে নিম্নোক্ত সমস্যা বিদ্যমান ছিলঃ

১. একটি বাড়ি একটি খামার ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাটালিয়ন আনসারদের ঋণ আবেদনের তথ্য তাৎক্ষনিকভাবে যাচাই করার সুযোগ নেই। ম্যানুয়্যাল পদ্ধতিতে তথ্য যাচাই করার কারনে অধিক সময় ব্যয় হয়।

২. ইতোপূর্বে ঋণ আবেদনকারীর অন্য শাখায় চলমন বা অপরিশোধিত ঋণ আছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে না পারার কারনে কিস্তিখেলাপী বা ডিফল্টার ঋণী পুনরায় ঋণ পাওয়ার সম্ভাবনা তৈরী হয়। এক্ষেত্রে ব্যাংকের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩. ঋণ আবেদনের তথ্য ভেরিফিকেশন সিস্টেম না থাকায় শাখা কর্তৃক প্রতারক ঋণ গ্রহীতাদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। এ কারণে ব্যাংকের শাখা সমূহে বকেয়া ঋণের পরিমান বৃদ্ধি পাচ্ছে।

৪. একই ব্যক্তি কর্তৃক ব্যাংকের একাধিক শাখা থেকে ঋণ গ্রহনের সুযোগ রয়েছে।

ঘ. বিদ্যমান সমস্যাঃ

১. বিদ্যমান ব্যবস্থায় ঋণ আবেদনকারীর অত্র ব্যাংকের অন্য কোন শাখায় ঋণ আছে কিনা তা নিশ্চিত হওয়ার সুযোগ নাই।

২. ফলে একই ব্যক্তি কর্তৃক একাধিক শাখা থেকে ঋণ গ্রহনের সুযোগ রয়েছে।

৩. ভেরিফিকেশন সিস্টেম না থাকায় শাখা কর্তৃক এ ধরণের প্রতারক ঋণ গ্রহীতাদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

৪. এ কারণে ব্যাংকের শাখা সমূহে বকেয়া ঋণের পরিমান বৃদ্ধি পাচ্ছে।

ঙ. সমস্যা সমাধানে প্রদত্ত আইডিয়াটির শিরোনামঃ

Battalion Ansar Loan Application Verification System এর মাধ্যমে ঋণ আবেদনের তথ্য যাচাই প্রক্রিয়া সহজীকরণ করা।

চ. নতুন পদ্ধতির সুফল:

১. প্রথাগত পদ্ধতির পরিবর্তে কম্পিউটার সফটওয়্যার ব্যবহার

২. দ্রুততম সময়ের ঋণ আবেদনকারীর পূর্বের বকেয়া ঋণের তথ্য যাচাইপূর্বক ঋণ অনুমোদন পক্রিয়া সহজীকরণ

৩. ঋণের তথ্য যাচাই প্রক্রিয়ায় সময় কম লাগায় গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি

৪. বকেয়া পরিশোধ ব্যতীত ঋণ আবেদনের সুযোগ বন্ধ হবে ফলে ব্যাংকের কিস্তি খেলাফীর সংখ্যা কমবে এবং বকেয়া ঋণের পরিমান হ্রাস পাবে

৫. সর্বোপরি Time, Cost এবং Visit কমে যাবে এবং ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

ছ. বিদ্যমান পদ্ধতি বিশ্লেষন:

জ. তুলনামূলক বিশ্লেষন (বিদ্যমান ও প্রস্তাবিত পদ্ধতির ধাপভিত্তিক তুলনা):

ক্রঃক্ষেত্রসমস্যার বর্ণনাসমাধানের প্রস্তাবনা
আবেদন পত্র/ফরম তথ্য/উপাত্ত/ফরমের প্রত্যয়ন পত্র/রেজিস্টার/রিপোর্ট ইত্যাদি  ১৯৩টি শাখায় সিবিএস না থাকা এবং শাখায় ঋণ গ্রহীতাদের কোন এমআইএস না থাকা। সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক কর্তৃক ম্যানুয়ালি তথ্য যাচাইকরণ।ঋণ বিতরণের জন্য অনলাইন ভিত্তিক ঋণ ভেরিফিকেশন সিস্টেম প্রস্তুতকরণ।
দাখিলিয় কাগজপত্রঋণ আবেদন ফরম, প্রত্যয়ন পত্রপ্রযোজ্য নয়
তথ্য যাচাইয়ের কাগজপত্রাদি  প্রত্যয়ন পত্রঅনলাইনে তথ্য যাচাই
সেবার ধাপ
সম্পৃক্ত জনবল৫/৬
স্বাক্ষরকারী/অনুমোদনের সংগে সম্পৃক্ত ব্যক্তির সংখ্যা ও পদবীসংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকপ্রযোজ্য নয়
আন্তঃ অফিস নির্ভরশীলতাআছেনেই
আইন/বিধি/প্রজ্ঞাপন ইত্যাদি  প্রযোজ্য নয়প্রযোজ্য নয়
রেকর্ড/তথ্য সংরক্ষণ  রোজষ্টার খাতা, নিবন্ধন বইঅনলাইন ডাটাবেইজ
১০অবকাঠামো/হার্ডওয়্যার ইত্যাদি  প্রযোজ্য নয়কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও সফটওয়্যার
১১প্রযুক্তির প্রয়োগ প্রযোজ্য কিনা?আংশিকসম্পূর্ণ
১২খরচ (নাগরিক+অফিস)নাগরিক/ঋণ আবেদনকারীর যাতায়াত খরচ + ফরম ক্রয় + নির্ধরিত ফি প্রদান, তথ্য যাচাইকরন সংক্রান্ত অফিস ব্যবস্থাপনা খরচ  ঋণ আবেদনকারীর যাতায়াত খরচ কমবে, তথ্য যাচাইকরন সংক্রান্ত অফিস ব্যবস্থাপনা খরচ থাকবে না
১৩সময় (নাগরিক+অফিস)নাগরিক/ঋণ আবেদনকারীর সময়: ২০ দিন, অফিস : ৯/১০ দিননাগরিক/ঋণ আবেদনকারীর সময়: ১০ দিন, অফিস : ১ মিনিট  
১৪যাতায়াত (নাগরিক)  যাতায়াত ব্যয় বেশিযাতায়াত কমবে
১৫অন্যান্যতথ্য যাচাই প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতাসহজে সেবা পাবে, গ্রাহক আস্থা পাবে  
ঝ. প্রস্তাবিত প্রসেস ম্যাপঃ


ঞ. তুলনামূলক বিশ্লেষন (বিদ্যমান ও প্রস্তাবিত পদ্ধতির ধাপভিত্তিক তুলনা):

বিদ্যমান প্রসেস ম্যাপের ধাপবিদ্যমান ধাপের বর্ণনাপ্রস্তাবিত প্রসেস ম্যাপের ধাপপ্রস্তাবিত ধাপের বর্ণনা
ধাপ-১সেবাগ্রহীতা কর্তৃক ঋণ আবেদন ফরম সংগ্রহধাপ-১সেবাগ্রহীতা কর্তৃক ঋণ আবেদন ফরম সংগ্রহ
ধাপ-২ঋণ আবেদনকারী কর্তৃক তার নিয়ন্ত্রনকারী কর্মকর্তার প্রত্যয়ণ গ্রহণ  ধাপ-২ঋণ আবেদনকারী কর্তৃক তার নিয়ন্ত্রনকারী কর্মকর্তার প্রত্যয়ণ গ্রহণ
ধাপ-৩ঋণ আবেদনকারী কর্তৃক তার স্থায়ী জেলা/উপজেলা সংশ্লিষ্ট অত্র ব্যাংকের শাখায় কোন বকেয়া ঋণ নেই মর্মে প্রত্যয়ণ সংগ্রহকরণধাপ-৩ঋণ আবেদনকারী কর্তৃক তার স্থায়ী জেলা/উপজেলা সংশ্লিষ্ট অত্র ব্যাংকের শাখায় কোন বকেয়া ঋণ নেই মর্মে প্রত্যয়ণ সংগ্রহকরণ
ধাপ-৪পূরণকৃত ঋণ আবেদন ফরম এবং অন্যান্য ডকুমেন্টস শাখায় দাখিলকরণধাপ-৪পূরণকৃত ঋণ আবেদন ফরম এবং অন্যান্য ডকুমেন্টস শাখায় দাখিলকরণ
ধাপ-৫সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক কর্তৃক দাখিলকৃত ঋণ আবেদন ফরমসহ অন্যান্য তথ্য যাচাইকরণধাপ-৫সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক কর্তৃক দাখিলকৃত ঋণ আবেদন ফরমসহ অন্যান্য তথ্য অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে যাচাইকরণ
ধাপ-৬সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক কর্তৃক তার এলাকাধীন অন্য ব্যাংক শাখায় আবেদনকারীর কোন ঋণ চলমান আছে কিনা তা যাচাইকরণধাপ-৬ঋণ আবেদনকারীর দাখিলকৃত ডকুমেন্টের সঠিকতা যাচাই সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ
ধাপ-৭ঋণ আবেদনকারীর পূর্বের সকল কর্মস্থলের তালিকা গ্রহন এবং তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের নিকট থেকে উক্ত শাখা সমূহের আবেদনকারীর কোন বকেয়া ঋণ নাই মর্মে প্রত্যয়ন গ্রহন  ধাপ-৭
ধাপ-৮ঋণ আবেদনকারীর দাখিলকৃত ডকুমেন্টের সঠিকতা যাচাই সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ  ধাপ-৮

ট. TCV (Time, Cost & Visit) অনুসারে বিদ্যমান ও প্রস্তাবিত পদ্ধতির তুলনা:

বিদ্যমান পদ্ধতি পস্তাবিত পদ্ধতিযাতায়াত
সময় (দিন/ঘন্টা)২০ দিন১০ দিন১/২ বার
খরচ (নাগরিক ও অফিসের)১৫০০ টাকা৫০০ টাকা
যাতায়াত ০৩ বার০২ বার১/২ বার
ধাপ০৮ টি০৬ টি 
জনবল৫/৬ জন১ জন 

অন্যান্য সুবিধা:

  • স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ব্যাংকের গ্রাহদের ঋণ আবেদন প্রক্রীয়া সহজিকরণ করা
  • খেলাপী ঋণের পরিমান কমিয়ে আনা
  • সর্বোপরি ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল হওয়া।

ঠ. উদ্যোগটি বাস্তবায়ন করার জন্য নতুন কী কী ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করতে হবে:

  • সংশ্লিষ্ট শাখার বর্তমানে ব্যবহুত তথ্য ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পর্কে অবহিত হতে হবে
  • ব্যাটালিয়ন আনসারদের তথ্য ভেরিফিকেশন এর প্রয়োজনীয় ফিল্ড সমূহ নির্বাচন করতে হবে
  • এ বিষয়ে সংশ্লিষ্ট শাখাসমূহের চাহিদা পর্যালোচনা করতে হবে
  • একটি অনলাইন ডাটাবেইজ সমৃদ্ধ ঋণ ভেরিফিকেশন সিস্টেম প্লাটফরম প্রস্তুতকরন
  • সংশ্লিস্ট শাখার বিদ্যমান ঋণগ্রহীতাদের তথ্য ডাটাবেইজভূন্ত করতে হবে
  • প্রয়োজনীয় পরীক্ষা শেষে সংশ্লিষ্ট শাখাসমূহকে নতুন সিস্টেম ব্যবহারের উপর প্রশিক্ষণ প্রদান

ড. রিসোর্স ম্যাপঃ

ক্র:খাতবিবরণসংখ্যাপ্রয়োজনীয় অর্থতহবিল
কারিগরিধারণা পত্র অনুসারে অনলাইন সফটওয়্যার তৈরীআইসিটি বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায়
কারিগরিশাখাভিত্তিক সকল ব্যাটালিয়ন আনসার ঋণ গ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সফটওয়্যারে এন্ট্রিকরণআইসিটি বিভাগ এবং সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপনায়
জনবলসফটওয়্যারটিতে নিয়মিতভাবে ডাটা এন্ট্রি এবং  তথ্য যাচাই৪২সংশ্লিষ্ট শাখার জনবল
প্রশিক্ষণপ্রশিক্ষণ ব্যয়চাহিদা মতনিজস্ব ব্যবস্থাপনায়