ঋণ তথ্য যাচাইকরণ

এটি মূলত সফটওয়্যারটির প্রধান ফিচার। একজন ঋণ গ্রহীতা একাধিক শাখায় ঋণের আবেদনের পূর্বে এই সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট শাখা এ বিষয়টি নিশ্চিত করতে পারবে। এই সুবিধাটি পাওয়ার জন্য সকল শাখাকেই এই সফটওয়্যারটি নিয়মিত এবং যথাযথভাবে ব্যবহার করতে হবে।

  • প্রাথমিকভাবে শাখার সকল একটিভ ঋণ গ্রহীতার প্রোফাইল এবং ঋণের তথ্য যথাযথভাবে এন্ট্রি করতে হবে।
  • ঋণ পরিশোধের তথ্য হালনাগাদ করতে হবে।
  • ঋণ গ্রহীতা স্থানান্তর হলে তার তথ্য যথাযথভাবে সফটওয়্যারে হালনাগাদ করতে হবে।

প্রাথমিকভাবে ঋণ আবেদনকারীর স্মার্ট আইডি নম্বর দিয়ে তথ্য যাচাই করা যাবে। সফটওয়্যারটিতে লগ-ইন করার পর নিচের চিত্র এর মত ঋণ আবেদন তথ্য যাচাই ফরম দেখা যাবে।

ব্যবহারকারী যদি সফটওয়্যারটির অন্য ফরমে থেকে থাকে তবে Top মেনুবারের Home বাটনে ক্লিক করতে হবে। ঋণ গ্রহীতার স্মার্ট আইডি টাইপ করে Search বাটনে ক্লিক করতে হবে। সফটওয়্যারে ইতোমধ্যে উক্ত আইডি এর বিপরীতে তথ্য পাওয়া গেলে নিচের চিত্র এর মত প্রদর্শিত হবে।

ঋণ আবেদনকারী ইতোমধ্যে ব্যাংকের ঋণ গ্রহীতা হলে তার তথ্য সফটওয়্যারে প্রদর্শিত হবে। কোন শাখা কবে ঋণটি বিতরণ করেছে এবং ঋণটির সর্বশেষ অবস্থা কি তা দেখা যাবে। যদি ঋণ গ্রহীতার ব্যাংকের কোন শাখায় চলমান/অপরিশোধিত ঋণ থাকে তবে সফটওয়্যার নতুনভাবে ঋণ প্রদান না করার জন্য সুপারিশ করবে।

উল্লেখ্য যে, একই স্মার্ট আইডি, মোবাইল ও এনআইডি দিয়ে ঋণ গ্রহীতার একাধিক প্রোফাইল এন্ট্রির সুযোগ না থাকায় অপরিশোধিত ঋণ গ্রহীতার নতুনভাবে প্রোফাইল তৈরী করে ঋণ প্রদানের সুযোগ নেই।

ঋণ আবেদনকারীর পূর্বের ঋণ থাকলেও তা পরিশোধ হয়ে থাকলে নিচের চিত্র এর মত প্রতিবেদন দেখা যাবে।

ঋণ আবেদনকারীর স্মার্ট আইডি সঠিক না হলে অথবা সফটওয়্যারে সংরক্ষিত না থাকলে নিচের চিত্র এর মত প্রতিবেদন দেখা যাবে।