ঋণ গ্রহীতাদের তথ্য এন্ট্রি

ঋণের তথ্য এন্ট্রির পূর্বে আবশ্যিকভাবে এই সফটওয়্যারে ঋণ গ্রহীতার প্রোফাইল এন্ট্রি থাকতে হবে। ঋণ গ্রহীতার স্মার্ট আইডি/মোবাইল নম্বর/জাতীয় পরিচয় নম্বর ব্যবহার করে ঋণের তথ্য এন্ট্রি করতে হবে।

সফটওয়্যারে অবশ্যই ইংরেজিতে ঋণের তথ্য এন্ট্রি করতে হবে। Loan মেনু থেকে Loan Entry সাবমেনুতে ক্লিক করলে নিম্নোক্তভাবে ঋণ গ্রহীতা খোঁজার ফরম প্রদর্শিত হবে। যথাযথভাবে তথ্য এন্ট্রি করে Save বাটনে ক্লিক করে তথ্য সংরক্ষণ করতে হবে।

ঋণ গ্রহীতার তথ্য প্রদান করে Search বাটনে ক্লিক করতে হবে।

কাঙ্ক্ষিত ঋণ গ্রহীতার তথ্য পাওয়া গেলে তা চিত্র এর মত প্রদর্শিত হবে। বাটনে ক্লিক করে ঋণ এন্ট্রির ফরম পাওয়া যাবে।

 বাটনে ক্লিক করার মাধ্যমে ঋণ গ্রহীতার প্রোফাইল হালনাগাদ করা যাবে।

বাটনে ক্লিক করার মাধ্যমে ঋণ গ্রহীতার প্রোফাইল ও ঋণের তথ্য নিম্নোক্তভাবে  দেখা যাবে।

এখানে মূলত ঋণ গ্রহীতাদের চলমান/অপরিশোধিত ঋণের তথ্য এন্ট্রি করতে হবে। তবে শাখা পরিশোধিত ঋণের তথ্যও এন্ট্রি করতে পারবে। 

ঋণের তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে প্রথমত ঋণের ধরন নির্বাচন করতে হবে। Select Loan Type এর তালিকা থেকে আপনার কাঙখিত ঋণের ধরন নির্বাচন করুন।

বিতরণকৃন ঋণের পরিমান Disburse Loan Amount এর ঘরে টাইপ করুন।

ঋণ বিতরণের তারিখ এন্ট্রি করুন। এক্ষেত্রে ক্যালেন্ডার থেকে তারিখ নির্বাচন করতে পারবেন অথবা সরাসরি টাইপ করা যাবে। ভবিষ্যতের কোন তারিখ দিয়ে ঋণের তারিখ সংরক্ষণ করা যাবে না।

Select Loan Status এর তালিকা থেকে এন্ট্রিকৃত ঋণটির স্ট্যাটাস নির্বাচন করতে হবে:

চলমান/অপরিশোধিত ঋণের ক্ষেত্রে – Current/Due

ইতোমধ্যে পরিশোধিত ঋণের ক্ষেত্রে – Fully Paid

ঋণ বিতরণ করা শাখার নাম Disburse Office তালিকা থেকে নির্বাচন করতে হবে।

ঋণ বিতরণের পরিমান এবং তারিখ বিহীন ঋণের তথ্য এন্ট্রি করা যাবে না।

Leave a Reply