উদ্দেশ্য: একটি বাড়ি একটি খামার ঋণ বিতরণের ক্ষেত্রে অনলাইন ভিত্তিক ব্যাটালিয়ন আনসারদের তথ্য ভেরিফিকেশন সিস্টেম।
মূল বৈশিষ্ট্য:
- প্রথাগত পদ্ধতির পরিবর্তে কম্পিউটার সফটওয়্যার ব্যবহার
- দ্রুততম সময়ের ঋণ আবেদনকারীর পূর্বের বকেয়া ঋণের তথ্য যাচাইপূর্বক ঋণ অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ
- ঋণের তথ্য যাচাই প্রক্রিয়ায় সময় কম লাগায় গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি
- বকেয়া পরিশোধ ব্যতীত ঋণ আবেদনের সুযোগ বন্ধ হবে ফলে ব্যাংকের কিস্তি খেলাপীর সংখ্যা কমবে এবং বকেয়া ঋণের পরিমান হ্রাস পাবে
- সর্বোপরি Time, Cost এবং Visit কমে যাবে এবং ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
সফটওয়্যারটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় রিসোর্স
- ল্যাপটপ/ডেস্কটপ কম্পিউটার/ট্যাব/স্মার্ট ফোন
- ব্রাউজার সফটওয়্যার/অ্যাপ (মজিলা ফায়ারফক্স/গুগল ক্রোম/ইন্টারনেটে এক্সপ্লোরার/অপেরা ইত্যাদি)
- ইন্টারনেট সংযোগ
- ইউজার আইডি ও পাসওয়ার্ড