ঋণ গ্রহীতার প্রোফাইল এন্ট্রি

শাখা কর্তৃক প্রদত্ত সকল ঋণগ্রহীতাদের নিম্নোক্ত তথ্য সমূহ আবশ্যিকভাবে সফটওয়্যারে এন্ট্রি প্রদান করতে হবে:

১. ঋণ গ্রহীতার স্মার্ট আইডি নম্বর (আবশ্যিক): সঠিক এবং সম্পূর্ণ আইডি নম্বর টাইপ করতে হবে।

২. ঋণ গ্রহীতার সম্পুর্ণ নাম (আবশ্যিক): প্রদত্ত ডকুমেন্ট অনুযায়ী নাম টাইপ করতে হবে।

৩. ঋণ গ্রহীতার পিতার নাম (আবশ্যিক): প্রদত্ত ডকুমেন্ট অনুযায়ী পিতার নাম টাইপ করতে হবে।

৪. ঋণ গ্রহীতার মাতার নাম: প্রদত্ত ডকুমেন্ট অনুযায়ী মাতার নাম টাইপ করতে হবে।

৫. ঋণ গ্রহীতার জন্ম তারিখ: প্রদত্ত ডকুমেন্ট অনুযায়ী জন্ম তারিখ টাইপ করতে হবে। মাস-দিন-বছর এই ফরম্যাট অনুযায়ী এন্ট্রি হবে। প্রদত্ত ক্যালেন্ডার ব্যবহার করে তারিখ নির্বাচন করা যাবে। আবার সরাসরি টাইপ করেও তারিখ এন্ট্রি করা যাবে।

৬. ঋণ গ্রহীতার জাতীয় পরিচয় নম্বর: অবশ্যই প্রদত্ত ডকুমেন্ট অনুযায়ী সঠিকভাবে টাইপ করতে হবে।

৭. ঋণ গ্রহীতার মোবাইল নম্বর (আবশ্যিক): চালু মেবাইল নম্বর এন্ট্রি করতে হবে। ১১ ডিজিট এন্ট্রি করতে হবে। অর্থাৎ +৮৮ টাইপ করতে হবে না।

৮. ঋণ গ্রহীতার কর্মস্থলের ঠিকানা: প্রদত্ত ডকুমেন্ট অনুযায়ী টাইপ করতে হবে।

৯. ঋণ গ্রহীতার স্থায়ী ঠিকানা: প্রদত্ত ডকুমেন্ট অনুযায়ী টাইপ করতে হবে।

১০. ঋণ গ্রহীতার নিজ জেলা: প্রদত্ত ডকুমেন্ট অনুযায়ী জেলার তালিকা থেকে নিজ জেলা নির্বাচন করতে হবে।

১১. ঋণ গ্রহীতার উপজেলা: প্রদত্ত ডকুমেন্ট অনুযায়ী উপজেলার তালিকা থেকে নিজ উপজেলা নির্বাচন করতে হবে।

১২. ঋণ গ্রহীতার ধরন (আবশ্যিক): প্রাথমিকভাবে এখানে ব্যাটালিয়ান নির্বাচন করা থাকবে। পরবর্তীতে ঋণ গ্রহীতার ধরন অনুযায়ী তালিকা থেকে নির্বাচন করতে হবে।

১৩. ব্যাটালিয়ান নম্বর (আবশ্যিক): ঋণ গ্রহীতার ধরণ ব্যাটেলিয়ান নির্বাচন করা হলে আবশ্যিকভাবে তালিকা থেকে ব্যাটালিয়ান নম্বর নির্বাচন করতে হবে।

১৪. ঋণ গ্রহীতার পদবী: চাকুরীতে কর্মরত ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে তালিকা থেকে পদবী নির্বাচন করতে হবে।

সফটওয়্যারে অবশ্যই ইংরেজিতে ডাটা এন্ট্রি করতে হবে। প্রোফাইল মেনু থেকে প্রোফাইল সাবমেনুতে ক্লিক করলে নিম্নোক্তভাবে ঋণ গ্রহীতাদের প্রোফাইল এন্ট্রি ফরম প্রদর্শিত হবে। যথাযথভাবে তথ্য এন্ট্রি করে Save বাটনে ক্লিক করে তথ্য সংরক্ষণ করতে হবে।

প্রদত্ত নির্দেশনাসমূহ:

  • ঋণ গ্রহীতার স্মার্ট আইডি নম্বর অবশ্যই সংখ্যা হতে হবে (৫ থেকে ৯ ডিজিটের হবে) এবং ইউনিক হতে হবে।
  • ঋণ গ্রহীতার নাম এবং পিতার নাম অব্যশই এন্ট্রি করতে হবে।
  • ঋণ গ্রহীতার জন্ম তারিখ এন্ট্রির ক্ষেত্রে ১৮ বছরের নিচে এবং ভবিষ্যতের কোন তারিখ এন্ট্রি করা যাবে না।
  • ঋণ গ্রহীতার জাতীয় পরিচয় নম্বর প্রদান করা হলে অবশ্যই নির্ধারিত ১০/১৩/১৭ ডিজিট হতে হবে।
  • ঋণ গ্রহীতার মোবাইল নম্বর ইউনিক হতে হবে। অর্থাৎ ইতোমধ্যে উক্ত নম্বর ব্যবহার করে অপর ঋণ গ্রহীতার প্রোফাইল এন্ট্রি থাকলে তা পুনরায় যাচাই করতে হবে।

আবশ্যিক ফিল্ডসমূহ এন্ট্রি ব্যতীত কোনভাবে ঋণ গ্রহীতার প্রোফাইল সংরক্ষণ করা যাবে না।

Leave a Reply