লগইন করার পদ্ধতি

  • সংশ্লিষ্ট শাখার ব্যবহারকারীগন নিজ নিজ শাখার ব্যবহৃত ই-মেইল এবং আইসিটি বিভাগ থেকে প্রাথমিকভাবে প্রদত্ত পাসওর্য়াড ব্যবহার করে সফটওয়্যারটিতে লগ-ইন করতে পারবেন।
  • প্রথমবার লগইন করার পর আবশ্যিকভাবে নিজ নিজ পাসওর্য়াড পরিবর্তন করে নিতে হবে।
  • সফটওয়্যারে লগইন করার সময় পরপর তিনবার ভূল পাসওর্য়াড বা ই-মেইল প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারটি লক হয়ে যাবে। এক্ষেত্রে আবেদনের মাধ্যমে আইসিটি বিভাগের মাধ্যমে সফটওয়্যারটি আনলক করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  • সফটওয়্যারটিতে প্রতি শাখার একজন ব্যবহারকারী (শাখা ব্যবস্থাপক) থাকবে।
  •  শাখা ব্যবস্থাপক বদলী হলে নতুন শাখা ব্যবস্থাপক যোগদানের সাথে সাথেই পাসওর্য়াড পরিবর্তন করে নিতে হবে।
  • পাসওর্য়াড কোন অবস্থাতেই অন্য কারো সাথে শেয়ার করা যাবে না।
  • পাসওর্য়াড অবশ্যই কমপক্ষে আট (৮) ক্যারেক্টার হতে হবে। নম্বর এবং অক্ষর এর সমন্বয়ে পাসওর্য়্যাড তৈরী করতে হবে।

Leave a Reply